ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা – ২০২৬ (চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা)

Published: 11 October 2026

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬-এ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পর্যায়ে জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার মোট ২২ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে।

আলহামদুলিল্লাহ, অংশগ্রহণকারী ২২ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে কৃতিত্বের সাথে স্থান অর্জন করেছে। এর মধ্যে—

১ম স্থান: ৯ জন
২য় স্থান: ৫ জন
৩য় স্থান: ২ জন

শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাদের এ অর্জন প্রতিষ্ঠানের জন্য নিঃসন্দেহে এক গৌরবময় সাফল্য।

আমরা সকল কৃতিত্ববান শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যাঁদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করেছে।

বিস্তারিত...