মিশন ও ভিশন

Our Mission (আমাদের লক্ষ্য):

জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া এর মূল লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম তৈরি করা, যারা কুরআন ও সুন্নাহভিত্তিক বিশুদ্ধ জ্ঞান অর্জনের মাধ্যমে শুধু একজন ভালো আলেম নয়, বরং সমাজের এক একজন আদর্শ মানুষ ও নেতা হয়ে উঠবে। আমরা বিশ্বাস করি, শিক্ষা হলো আত্মার পরিশুদ্ধি ও মানবিক উৎকর্ষের প্রধান হাতিয়ার।

এই লক্ষ্যে আমাদের মাদ্রাসায় নূরানী বিভাগে শিশুদের প্রাথমিক দীনি শিক্ষা, হিফজ বিভাগে কুরআন হিফজ ও তার আদব, এবং কওমি বিভাগে দীনী জ্ঞানের গভীর স্তরসমূহে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা শিক্ষার্থীদের মধ্যে ইসলামি আদর্শ, চিন্তাশক্তি, চরিত্র গঠন, নেতৃত্বের গুণাবলি ও বাস্তব জীবনের দক্ষতা গড়ে তোলার উপর গুরুত্ব দিই।

আমাদের লক্ষ্য শুধু একটি সাধারণ মাদ্রাসা পরিচালনা করা নয়—বরং ভবিষ্যতে এটিকে এমন একটি বিশুদ্ধ ইসলামি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, যেখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক গবেষণা, প্রশিক্ষণ, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা থাকবে।

 

Our Vision (আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা) :

আমরা স্বপ্ন দেখি, একদিন জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া একটি পূর্ণাঙ্গ, আন্তর্জাতিক মানের ইসলামি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে ইনশা'আল্লাহ —যেখানে দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার অনন্য সমন্বয় থাকবে।

বর্তমানে আমাদের ১২০০+ শিক্ষার্থী ও ৭০ জন অভিজ্ঞ শিক্ষকগণ অস্থায়ী ভাড়া ভবনে শিক্ষা কার্যক্রম  চালালেও, আমরা ইতোমধ্যেই ৩০ বিঘা জমি ক্রয় করেছি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এবং ভবিষ্যতে  আরও জমি ক্রয়ের পরিকল্পনা রয়েছে। এই ক্যাম্পাসে আমরা একটি বৃহৎ জামে মসজিদ, আধুনিক পাঠাগার, আবাসন সুবিধাসহ ছাত্রাবাস, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, এবং আধুনিক গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। এছাড়া আরও কয়েকটি আকর্ষণীয় প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি।

আমাদের দৃষ্টিভঙ্গি হলো এমন একটি দ্বীনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করা, যা শুধুমাত্র ইসলামি জ্ঞানের আলো ছড়াবে না, বরং সমাজে শান্তি, সহনশীলতা ও নৈতিকতাভিত্তিক নেতৃত্বের চর্চাও নিশ্চিত করবে।

জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া এর ভবিষ্যৎ হল এক নতুন দিনের আলোকবর্তিকা, যেখানে ধর্ম, জ্ঞান ও নেতৃত্ব এক হয়ে একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখবে।